দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ২২-৯৪১৪ নম্বরের একটি ট্রাক এবং খুলনা থেকে আসা ঢাকা মেট্রো-ড ১২-৩২৫৪ নম্বরের অপর একটি ট্রাকের মধ্যে ধুপপাশা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকরা ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর যান্ত্রিক সরঞ্জামের সাহায্যে ট্রাকের অংশ কেটে ভেতরে আটকে পড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।
পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহতদের দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
এমএস/